দম কাচ্চি ঘর ধানমন্ডির একটি ছোট পারিবারিক রেস্টুরেন্ট। প্রতিদিন সকালে বাজার থেকে খাসি আর মশলা কিনে বড় ডেগে কয়লার আঁচে দমে কাচ্চি রান্না হয়।
আমাদের রান্নাঘর সবার জন্য খোলা — চাইলে এসে দেখে যেতে পারেন কীভাবে আপনার খাবার তৈরি হচ্ছে।
বিয়ে, জন্মদিন বা অফিসের অনুষ্ঠানে ২৫ জন বা তার বেশি অতিথির জন্য ক্যাটারিং অর্ডার নেওয়া হয়।